Wednesday, April 6, 2016

Korban ali

আইপিএল খেলতে যাওয়া মুস্তাফিজকে নিয়ে যা লিখল ভারতীয় মিডিয়া! শুনে অবাক হবেন

http://adf.ly/1Z8uyJ

 YOUTUBE VIDEO


ভারতের মাটিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে পেয়ে আনন্দের সীমা নেই নতুন সতীর্থদের।
মাঠে নামার আগেই ভারতের মিডিয়াজুড়ে প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ। মুস্তাফিজকে নিয়ে ভারতের আনন্দবাজার যা লিখেছেন তা নিচে তুলে ধরা হলো।
বিপক্ষে ওয়ানডে অভিষেকে দুর্দান্ত পারফরমেন্সেই ভাগ্য খুলেছিল মুস্তাফিজুরের। যে ছেলেটি গত বছর ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৫ লাখ বাংলাদেশি টাকায় আবাহনীর হয়ে খেলে মহাখুশি, সেই মুস্তাফিজুর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) দল সানরাইজার্স হায়দারাবাদে বিক্রি হয়েছেন ১ কোটি ৪০ লাখ টাকায় ! দলটির মেন্টর ভি ভি এস লক্ষ্মণ
মুস্তাফিজুরকে পেয়ে বেজায় খুশি।
গত বছর ওয়ানডে ক্রিকেটে ৯ ম্যাচে ২৬ উইকেট, কেরিয়ারে প্রথম টি-২০ বিশ্বকাপে ৩ ম্যাচে ৯ উইকেট! সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপেও মুস্তাফিজুরের পারফরমেন্স ছিল বেশ চোখে পড়ার মত।
গত বছর তিনি জায়গা করে নিয়ে ছিলেন আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে, বাদ পড়েননি, এবারের টুয়েন্টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ থেকেও।
আপাতত, তাকে নিয়ে বাংলাদেশ সহ গোটা ক্রিকেট বিশ্বের প্রত্যাশা উর্দ্ধগামী। অনেকটা আশা নিয়ে এবার তিনি ভারতে আইপিএল খেলতে আসছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পূর্ন হতে না হতেই আইপিএল খেলার সুযোগ বাংলাদেশের ক্রিকেটে এখনও বেশ বিরল ঘটনা। তবে সে সব নিয়ে খুব একটা ভাবতে রাজি নন মুস্তাফিজুর স্বয়ং।
মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে হায়দারাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে জানিয়ে গেলেন, আইপিএল নিয়ে আলাদা করে খুব বেশি কিছু ভাবছেন না তিনি।
তাঁর সোজা-সাপ্টা কথা এত ভাবাভাবির কী আছে ! আমি তো কিছুই ভাবি না। যাব, খেলব, বল করব। সানরাইজ হায়দারাবাদের মেন্টর ভি ভি এস লক্ষন শুধু নন, নিলাম ঘরে মুস্তাফিজুরকে পেতে দলটির কোচ টম মুডিও ছিলেন উদগ্রীব।
তবে টি-২০ বিশ্বকাপ চলাকালে লক্ষ্মণের সঙ্গে আলাদা করে কথা হয়নি মুস্তাফিজুরের। তবে, কথা বলেছেন টম মুডির সঙ্গে।

Korban ali

About Korban ali -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :